ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

মাত্র ১২ দিনের ব্যবধানে আবারও বিধ্বস্ত হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইটের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচ সহযোদ্ধা নিহত হয়েছেন। বিবৃতিতে আরও জানানো হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টার সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

আরও পড়ুন  ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি ভূপাতিত হয়। তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে বিশাল খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহন অবস্থান করতে দেখা গেছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ১২ দিন আগে, গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হন। সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাদের বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।

কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আপডেট সময় ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মাত্র ১২ দিনের ব্যবধানে আবারও বিধ্বস্ত হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইটের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচ সহযোদ্ধা নিহত হয়েছেন। বিবৃতিতে আরও জানানো হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টার সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

আরও পড়ুন  ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা: চালকের সহকারী নিহত, চালক গুরুতর আহত