ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও সাভারের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

আরও পড়ুন  রাজধানীর সড়ক অবরোধ না করতে ডিএমপির আহ্বান

পুলিশের পদক্ষেপে শ্রমিকদের জমায়েত ছত্রভঙ্গ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষিপ্তভাবে শ্রমিকরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে এবং আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ ঘোষণা করা ২২টি কারখানা হলো—আউটলেট স্টিচ লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মন্ডল নিটওয়্যার লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, ভার্চুয়াল বটমস লিমিটেড, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, ইসলাম ড্রেসেস লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, পাইওনিয়্যার অ্যাপারেলস লিমিটেড, ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড, লুসাকা গ্রুপ এবং ও-মুসলিম অ্যাপারেলস লিমিটেড।

এ ছাড়া অন্যান্য ব্যবস্থাপনায় বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে, ন্যূনতম মজুরির দাবিতে আরও ১০টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও হেমায়েতপুর এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় ০১:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬