ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। তবে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে গিয়ে বোর্ডের সদস্যরা সর্বনিম্ন গ্রেডের বেতন নিয়ে একমত হতে পারেননি। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক শুরু হয়। টানা ১২ ঘণ্টা আলোচনা শেষে বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

আরও পড়ুন  আজ থেকে পোশাকশ্রমিকদের চাল বিক্রি, নিয়ম জানুন

বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান জানান, গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর মজুরি নির্ধারণে সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি নিয়ে মতৈক্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়।

আজাদ সুবহানী বলেন, গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণে সবাই একমত হয়েছেন। তবে গ্রেড-৪-এর ক্ষেত্রে ঐকমত্য না হওয়ায় চেয়ারম্যান হিসেবে তিনি গোপন ভোটের ব্যবস্থা করেন।

তিনি জানান, ভোটে বোর্ডের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। এ অবস্থায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ ধারার ১ উপধারা অনুযায়ী উপস্থিত সদস্যদের ভোটের ভিত্তিতে গ্রেড-৪-এর নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি হবে—

গ্রেড-১: ২১ হাজার ৫০০ টাকা।

গ্রেড-২: ২০ হাজার টাকা।

গ্রেড-৩: ১৯ হাজার ২০০ টাকা।

গ্রেড-৪: ১৭ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

আপডেট সময় ১০:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। তবে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে গিয়ে বোর্ডের সদস্যরা সর্বনিম্ন গ্রেডের বেতন নিয়ে একমত হতে পারেননি। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক শুরু হয়। টানা ১২ ঘণ্টা আলোচনা শেষে বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

আরও পড়ুন  মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ