ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার, শ্রমিকদের দাবি ২২ হাজার অমীমাংসিত বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ কাটেনি। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এসব তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

আরও পড়ুন  পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

সভায় মালিকপক্ষ তাদের তৃতীয় লিখিত প্রস্তাব উপস্থাপন করে। এতে চারটি গ্রেডে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকপক্ষও চারটি গ্রেডে তাদের প্রস্তাব তুলে ধরে। এতে গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২-এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের ওই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।

মঙ্গলবারের বৈঠকেও মজুরি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে এখনো চূড়ান্ত সুপারিশ দিতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

নিউজটি শেয়ার করুন

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার, শ্রমিকদের দাবি ২২ হাজার অমীমাংসিত বৈঠক

আপডেট সময় ০৭:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ কাটেনি। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এসব তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

আরও পড়ুন  স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি