ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

রাশিয়া-ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, নিহত ৯

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 173

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার চালানো ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ওডেসার প্রশাসনিক প্রধান ওলেহ কিপার।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কিপার জানান, হামলায় একটি বহুতল আবাসিক ভবন, একটি সুপারমার্কেট ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “রাশিয়া বেসামরিক আবাসন ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ব্যবহার করেছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন  ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত, আহত ১৯

ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভ একে “আরেকটি বড় হামলা” উল্লেখ করে জানান, শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ও বেসামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের দৃশ্য দেখা যায়, যদিও এসবের সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি।

অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের রাশিয়া অধিকৃত খেরসনের ওলেশকি শহরের একটি জনাকীর্ণ বাজারে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন মস্কো নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির সালদো। তবে ইউক্রেন দাবি করেছে, তারা ওই এলাকায় চারজন রুশ সেনাকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে দুজন সেনা নিহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কৃষ্ণসাগর তীরবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসা একাধিকবার রুশ হামলার শিকার হয়েছে। শহরটির জনসংখ্যা প্রায় ১০ লাখ।

এদিকে ইউক্রেনের অন্য অংশেও হামলার খবর পাওয়া গেছে। খারকিভ শহরের কেন্দ্রে একটি পেট্রল স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র। সুমি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এসব হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জ্বালানি ও খনিজ সম্পদ আহরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ইউক্রেনের প্রতি বিশেষ সমর্থন হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে, যার লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ মে থেকে ১১ মে পর্যন্ত ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা পাল্টা প্রতিক্রিয়ায় অন্তত ৩০ দিনের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া-ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, নিহত ৯

আপডেট সময় ০৭:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার চালানো ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ওডেসার প্রশাসনিক প্রধান ওলেহ কিপার।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কিপার জানান, হামলায় একটি বহুতল আবাসিক ভবন, একটি সুপারমার্কেট ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “রাশিয়া বেসামরিক আবাসন ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ব্যবহার করেছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন  শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০