ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দেশের ইতিহাসে প্রথম রবিনের ব্যতিক্রমী রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। তবে টেস্ট অভিষেকটা মোটেও সুখকর হলো না এই ওপেনারের। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ সংস্করণে বিরল এক রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ওপেনার এখন রবিন। বাংলাদেশের কোনো ওপেনার এর আগে এই তালিকায় জায়গা পাননি।

ইনিংসের শুরুতেই ব্যাটিংয়ে নেমে স্ট্রাইকে ছিলেন রবিন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের একটি বলে ব্যাট চালিয়ে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেন তিনি। তবে বলটি তার ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায়। সেখানে সহজেই ক্যাচটি তালুবন্দি করেন মার্কো ইয়ানসেন। ফলে টেস্ট অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় রবিনকে।

এই আউটের মধ্য দিয়ে বিরল এক পরিসংখ্যানে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। টেস্ট অভিষেকে কোনো ওপেনারের ম্যাচের প্রথম বলেই আউট হওয়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র তিনবার। সেই তালিকায় এবার চতুর্থ নাম হিসেবে যুক্ত হলো রবিনের নাম। একই সঙ্গে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি।

আরও পড়ুন  ইতিহাস গড়লো বিটকয়েন, প্রথমবারের মতো মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল

এই বিরল ঘটনার প্রথম নজিরও তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকেই ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জিমি কুক।

দ্বিতীয় ঘটনাটিও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্কিত। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হওয়া ওপেনার লিওন গ্যারিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের প্রথম বলেই আউট হন।

এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই ঘটনার শিকার হন আফগানিস্তানের ওপেনার আব্দুল মালিক। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের মাহফিজুল ইসলাম রবিন। টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হয়ে দেশের ক্রিকেটে এমন নজির গড়লেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশের ইতিহাসে প্রথম রবিনের ব্যতিক্রমী রেকর্ড

আপডেট সময় ০৩:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। তবে টেস্ট অভিষেকটা মোটেও সুখকর হলো না এই ওপেনারের। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ সংস্করণে বিরল এক রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ওপেনার এখন রবিন। বাংলাদেশের কোনো ওপেনার এর আগে এই তালিকায় জায়গা পাননি।

ইনিংসের শুরুতেই ব্যাটিংয়ে নেমে স্ট্রাইকে ছিলেন রবিন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের একটি বলে ব্যাট চালিয়ে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেন তিনি। তবে বলটি তার ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায়। সেখানে সহজেই ক্যাচটি তালুবন্দি করেন মার্কো ইয়ানসেন। ফলে টেস্ট অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় রবিনকে।

এই আউটের মধ্য দিয়ে বিরল এক পরিসংখ্যানে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। টেস্ট অভিষেকে কোনো ওপেনারের ম্যাচের প্রথম বলেই আউট হওয়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র তিনবার। সেই তালিকায় এবার চতুর্থ নাম হিসেবে যুক্ত হলো রবিনের নাম। একই সঙ্গে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি।

আরও পড়ুন  ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল