ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানান আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি।

তিনি জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ইরান সর্বদা যেকোনো সংঘাতের জন্য প্রস্তুত, ট্রাম্পের চাহিদা আমাদের বিবেচনায় নেই: আরাঘচি

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।
শনিবার দেহলোরান কাউন্টিতে একটি এনজিএল তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র: IRNA

নিউজটি শেয়ার করুন

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬

আপডেট সময় ০৩:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানান আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি।

তিনি জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ইরানে ভয়াবহ বিস্ফোরণ: দু’দিন পর আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৭০