ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ফিরলেই শেখ হাসিনার দণ্ড কার্যকর হবে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে তা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন ও উসকানিতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব তৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন  কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী

তিনি বলেন, আওয়ামী লীগের পতন হলেও দলটির ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্যে গাড়িতে আগুন দেওয়া ও বোমাবাজির ঘটনাও রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পেছনেও আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার অনুসারীরা সেখান থেকে উসকানি দিয়ে দেশের গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এমনকি তাঁদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কাজে প্রবেশ করতে না দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

রিজভী বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা কখনো সফল হবে না। এটি সম্ভবও নয়। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপিসহ দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফিরলেই শেখ হাসিনার দণ্ড কার্যকর হবে: রিজভী

আপডেট সময় ০৩:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে এলে তাঁর দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে তা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন ও উসকানিতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব তৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন  জাতীয় নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে: রিজভী