ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, মহাসড়ক থেকে শ্রমিকদের সরাল পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

গাজীপুরে বেতন বাড়ানো ও ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে জেলার কালিয়াকৈরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল পৌনে ৯টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। পরে এলাকায় আর কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।

এদিকে সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত লেভেন্ডা গার্মেন্টসে কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। পরে কাজে যোগ না দিয়ে সকাল পৌনে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে মারমুখী আচরণ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিক অসন্তোষের মধ্যে রোববার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে জানানো হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার এবং বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা রক্তাক্ত ও আহত হন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, মহাসড়ক থেকে শ্রমিকদের সরাল পুলিশ

আপডেট সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে বেতন বাড়ানো ও ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে জেলার কালিয়াকৈরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল পৌনে ৯টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। পরে এলাকায় আর কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০