ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টের পঞ্চম দিন, ৩৯০ রানে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের পঞ্চম দিনে ৩৬০ রানের লিড নিয়েও এখন পর্যন্ত ইনিংস ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের সামনে ঠিক কত রানের লক্ষ্য দাঁড়াবে, তা নিয়ে অপেক্ষা আরও বাড়ছে।

পঞ্চম দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারালেও রানের চাকা থামায়নি ক্যারিবীয়রা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছেন জশুয়া বিশপ। মেহেদী হাসান মিরাজের এক ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকান তিনি। ওই ওভার থেকে আসে ১৪ রান।

মাত্র ৭ বলে দুই ছক্কায় ১৪ রান করেছেন বিশপ। অন্য প্রান্তে আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত আছেন। ৯২.২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৯০ রান। বাংলাদেশের বিপক্ষে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ রানে।

আরও পড়ুন  সিলেট টেস্টে ব্যাটিং ধস, মুজারাবানির সামনে আত্মসমর্পণ টাইগারদের

নিউজটি শেয়ার করুন

সিলেট টেস্টের পঞ্চম দিন, ৩৯০ রানে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ১০:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টের পঞ্চম দিনে ৩৬০ রানের লিড নিয়েও এখন পর্যন্ত ইনিংস ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের সামনে ঠিক কত রানের লক্ষ্য দাঁড়াবে, তা নিয়ে অপেক্ষা আরও বাড়ছে।

পঞ্চম দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারালেও রানের চাকা থামায়নি ক্যারিবীয়রা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছেন জশুয়া বিশপ। মেহেদী হাসান মিরাজের এক ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকান তিনি। ওই ওভার থেকে আসে ১৪ রান।

মাত্র ৭ বলে দুই ছক্কায় ১৪ রান করেছেন বিশপ। অন্য প্রান্তে আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত আছেন। ৯২.২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৯০ রান। বাংলাদেশের বিপক্ষে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ রানে।

আরও পড়ুন  ব্যাটিং বিপর্যয়ে লণ্ডভণ্ড টাইগারদের ইনিংস, ১০৩ রানের লক্ষ্যে খেলবে নিউজিল্যান্ড