ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলার পর আবেগঘন পোস্ট দিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়ী বার্তায় মন্তব্য করে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির দেশের হয়ে গড়া ইতিহাসেরও প্রশংসা করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের ২১ বছরের পথচলার স্মৃতি তুলে ধরেন মেসি। পরিবার, সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি জাতীয় দলের জার্সি ছাড়ার অনুভূতি ও কষ্টের কথাও জানান আর্জেন্টাইন তারকা।

মেসির সেই পোস্টের মন্তব্যে রোনালদো লেখেন, দীর্ঘ সময় দেশের হয়ে খেলে মেসি এমন একটি ইতিহাস গড়েছেন, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের প্রতি নিজের সর্বোচ্চ শ্রদ্ধার কথাও জানান পর্তুগিজ তারকা।

আরও পড়ুন  এএফসি কাপের সেমিতে রোনালদোর আল নাসরকে হারিয়ে ফাইনালে কাওয়াসাকি ফ্রন্টালে

ফুটবল ইতিহাসের আলোচিত দুই প্রতিদ্বন্দ্বীর একজনের কাছ থেকে এমন বার্তা মেসির বিদায়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বিশেষ করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলার সময় মেসি-রোনালদোর দ্বৈরথ ফুটবলবিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বিভিন্ন সময়ে একে অপরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন দুজন।

নিজের বিদায়ী পোস্টে মেসি লিখেছিলেন, তার শেষ ম্যাচ হয়ে যাওয়ার পরই আকাশি-সাদা জার্সিটি পরার অভাব অনুভব করতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তটি সঠিক বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারকে অবিশ্বাস্য এক যাত্রা হিসেবে বর্ণনা করেছেন মেসি। এই দীর্ঘ পথচলায় পাওয়া আনন্দের পাশাপাশি কঠিন সময়গুলোর কথাও স্মরণ করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, পুরো যাত্রায় নেওয়া প্রতিটি পদক্ষেপই তার কাছে সার্থক।

মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন মেসি। বিদায়ী ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান তিনি।

আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন মেসি। তার নেতৃত্বেই ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধা

আপডেট সময় ০৫:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলার পর আবেগঘন পোস্ট দিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়ী বার্তায় মন্তব্য করে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির দেশের হয়ে গড়া ইতিহাসেরও প্রশংসা করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের ২১ বছরের পথচলার স্মৃতি তুলে ধরেন মেসি। পরিবার, সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি জাতীয় দলের জার্সি ছাড়ার অনুভূতি ও কষ্টের কথাও জানান আর্জেন্টাইন তারকা।

মেসির সেই পোস্টের মন্তব্যে রোনালদো লেখেন, দীর্ঘ সময় দেশের হয়ে খেলে মেসি এমন একটি ইতিহাস গড়েছেন, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের প্রতি নিজের সর্বোচ্চ শ্রদ্ধার কথাও জানান পর্তুগিজ তারকা।

আরও পড়ুন  সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো