ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছে বাংলাদেশ। তবে এই সাফল্যকে হঠাৎ পাওয়া কোনো অর্জন হিসেবে দেখছেন না জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। তার মতে, ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন এই জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থানও সেই ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে।

বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখনো ভালোভাবেই টিকে আছে শান্তর দল। এ অবস্থায় ঘরের মাঠে বাকি চারটি টেস্ট জিততে পারলে ফাইনালে খেলার সম্ভাবনাও দেখছেন হাসান মাহমুদ।

আরও পড়ুন  সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডারউইন টেস্ট জয়ের অন্যতম নায়ক হাসান বলেন, ঘরের মাঠের চার ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে। তাই এখন থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবতে পারে বাংলাদেশ।

হাসানের মতে, সাম্প্রতিক সময়ে দলের পরিবেশ ও মানসিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে বলেও বিশ্বাস করেন তিনি।

হাসান বলেন, ‘ধারাবাহিকতার হাওয়া এখন আমাদের পক্ষেই বইছে। দলের অভ্যন্তরীণ পরিবেশ ও সার্বিক চিত্রটা এমন জায়গায় এসেছে, যেখানে বিশ্ব টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন নিজের প্রভাব বিস্তার করতে প্রস্তুত।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অতীতে প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি বলেও স্বীকার করেছেন এই পেসার। তবে তার মতে, সেই পরিস্থিতি এখন বদলেছে। ফাইনালের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আগে আমরা টেস্টে সেভাবে রাজত্ব করতে পারিনি, তবে এখন সেই সময়টা এসেছে। ঘরের মাঠে বাকি চারটি ম্যাচ জিততে পারলে, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব না কেন? বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে ভাবনাটা এখন সেখানেই পৌঁছে গেছে।’

নিয়মিত টেস্ট খেলার সুযোগ দলের মানসিকতায় বড় পরিবর্তন এনেছে বলেও মনে করেন হাসান। একই সঙ্গে বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিও এখন বিশ্ব ক্রিকেটে স্বীকৃতি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘আমরা যখন থেকে নিয়মিত খেলা শুরু করেছি, তখন থেকেই দলের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। বিশ্ব ক্রিকেটও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশেও বৈশ্বিক মানের পেসার উঠে আসছে।’

ডারউইন টেস্টে নিজের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন হাসান। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে নির্দিষ্ট জায়গায় ধারাবাহিকভাবে বোলিং করার পাশাপাশি শর্ট বল ও বাউন্সার দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

হাসান বলেন, ‘আমার কাজ ছিল কেবল নিখুঁত জায়গায় বোলিং করে যাওয়া এবং কোনো অবস্থাতেই রান করার সুযোগ না দেওয়া। শর্ট বল ও বাউন্সার দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনাতেই অনড় ছিলাম। রান হলে হবে, তা নিয়ে ভাবিনি।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির পেছনে পেস বোলিংয়ের অগ্রগতিকে গুরুত্বপূর্ণ মনে করেন এই পেসার। তিনি বলেন, ‘টেস্টে দল হিসেবে আমাদের কতটুকু উন্নতি হয়েছে, তা স্পষ্ট। পেসাররা যদি ফিট থাকে আর ব্যাটাররা রান পেয়ে যায়, তবে খুব দ্রুতই আমরা ক্রিকেটের আরও উচ্চ স্তরে পৌঁছে যাব।’

নিউজটি শেয়ার করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

আপডেট সময় ১১:২১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছে বাংলাদেশ। তবে এই সাফল্যকে হঠাৎ পাওয়া কোনো অর্জন হিসেবে দেখছেন না জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। তার মতে, ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন এই জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থানও সেই ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে।

বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখনো ভালোভাবেই টিকে আছে শান্তর দল। এ অবস্থায় ঘরের মাঠে বাকি চারটি টেস্ট জিততে পারলে ফাইনালে খেলার সম্ভাবনাও দেখছেন হাসান মাহমুদ।

আরও পড়ুন  তোমার চোখে জুলাই