ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

প্রোটিয়া পেস আক্রমণের তোপে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সব উইকেট হারিয়ে মাত্র ৯১ রানেই অলআউট হয় সফরকারীরা; দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন, আর ২০ রানের বেশি করতে পারেন কেবল একজন।

বৃষ্টি বাধায় প্রথম দিনের খেলা বিলম্বিত হওয়ায় মধ্যাহ্ন বিরতির পর টস হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।

আরও পড়ুন  বাংলাদেশ আমার চেনা দেশ, ফিরতে পেরে আনন্দিত : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ক্যাগিসো রাবাদার করা শুরুর ওভার নিরাপদে পার করলেও পরের ওভারেই ছন্দপতন ঘটে বাংলাদেশের। মার্কো ইয়ানসেনের ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম (৯ বলে ৩ রান)। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

তবে ইনিংসের ১৪তম ওভারে পরপর দুই ব্যাটারকে হারিয়ে বড় চাপে পড়ে টাইগাররা। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন ৪০ বলে ২৩ রান করা মাহফিজুল। পরের বলেই ক্রিজে নেমে প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু ওভারের চতুর্থ বলেই বোল্ড হয়ে বিদায় নেন তিনি (২ বলে ৪ রান)।

এরপর উইয়ান মুল্ডারের বলে ১১ রানে বোল্ড হন মুমিনুল হক। মাঝপথে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ১৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ টেকেনি। লিটন ৮ রানে ফেরার ঠিক পরের ওভারেই ১৯ রান করে আউট হন হৃদয়। এরপরই ব্যাটিং লাইনআপে ধস নামে। মাত্র ৬ রানের ব্যবধানে শেষ ৫টি উইকেট হারিয়ে ৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট!

আপডেট সময় ১০:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রোটিয়া পেস আক্রমণের তোপে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সব উইকেট হারিয়ে মাত্র ৯১ রানেই অলআউট হয় সফরকারীরা; দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন, আর ২০ রানের বেশি করতে পারেন কেবল একজন।

বৃষ্টি বাধায় প্রথম দিনের খেলা বিলম্বিত হওয়ায় মধ্যাহ্ন বিরতির পর টস হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।

আরও পড়ুন  শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি