ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

দীর্ঘ ৬ বছর পর পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ: ক্রিকেটে নতুন অধ্যায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 753

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের ৫ উইকেটে পরাজিত করেছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজে ৮ বছরের জয়খরা কাটিয়েছিল তারা।

২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর গতকাল পর্যন্ত ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে চারবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু কোনোটিতেই জিততে পারেনি। সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তান ৫ উইকেটে জয়ী হয়েছিল। বর্তমানে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বিঘ্নিত হয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। ডিএল মেথডের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। রস্টন চেজ ও শেরফান রাদারফোর্ডের সৌজন্যে ১০ বল আগে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

আরও পড়ুন  ক্রিকেটে বদলির নতুন নিয়ম আসছে

রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১২ রানের মধ্যে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইসকে হারায়। দুজনকেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান আলী। তিন নম্বরে কেসি কার্টিও বেশিক্ষণ টিকতে পারেননি, আবরার আহমেদের বলে বোল্ড হয়ে যান ৪৮ রানে। চতুর্থ উইকেটে অধিনায়ক হোপ ও রাদারফোর্ড ৫৪ রানের জুটি গড়েন।

মোহাম্মদ নাওয়াজের বলে ৩২ রান করে হোপ স্টাম্পড হন। পরের ওভারে ৪৫ রান করা রাদারফোর্ডকেও ফেরান নাওয়াজ। ১০৭ রানে পঞ্চম উইকেটের পতনের পর চেজ ও গ্রিভস আর বিপদে পড়েননি, ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৭২ বলে ৭৭ রান যোগ করে ম্যাচ শেষ করেন। চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তান টসে হেরে ব্যাট করতে নেমে বড় ইনিংস গড়তে পারেনি। হাসান নাওয়াজ ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন, এবং হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে ৩ উইকেট নেন। ৪৯ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি একটি উইকেট শিকারের জন্য ম্যাচসেরা হয়েছেন চেজ।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ ৬ বছর পর পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ: ক্রিকেটে নতুন অধ্যায়

আপডেট সময় ১১:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের ৫ উইকেটে পরাজিত করেছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজে ৮ বছরের জয়খরা কাটিয়েছিল তারা।

২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর গতকাল পর্যন্ত ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে চারবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু কোনোটিতেই জিততে পারেনি। সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তান ৫ উইকেটে জয়ী হয়েছিল। বর্তমানে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বিঘ্নিত হয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। ডিএল মেথডের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। রস্টন চেজ ও শেরফান রাদারফোর্ডের সৌজন্যে ১০ বল আগে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

আরও পড়ুন  পাকিস্তানের সঙ্গে বাণিজ্য প্রসারিত, ভারতে রপ্তানি ঊর্ধ্বমুখী, আমদানি কমছে