ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নাহিদ ইসলাম: ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 363

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিদায় করেছে। তিনি দাবি করেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের স্থান হবে না।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, “পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারের আগে সেই প্রশ্নটি ওঠে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আহ্বান জানাবো যে, এ বিষয়ে যেন রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি।”

আরও পড়ুন  নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম আরও বলেন, “এখনও ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা সমাজের নানা জায়গায় রয়ে গেছে। ফ্যাসিবাদী এই ব্যবস্থা বদলাতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে কমিটমেন্ট প্রয়োজন। আমরা মনে করি, এখন যে পরিবেশ রয়েছে, আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য অটুট রাখতে হবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমাদের প্রত্যাশা, সামনে স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ হবে। সেজন্য জাতীয় ঐক্য ধরে রেখে এগোতে হবে।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, “জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরা এ দল পরিচালনা করছে। আমরা মনে করি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের স্পিরিট আমরা ধারণ করবো।”

নিউজটি শেয়ার করুন

নাহিদ ইসলাম: ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান নেই

আপডেট সময় ১০:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিদায় করেছে। তিনি দাবি করেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের স্থান হবে না।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, “পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারের আগে সেই প্রশ্নটি ওঠে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আহ্বান জানাবো যে, এ বিষয়ে যেন রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি।”

আরও পড়ুন  নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি : নাহিদ