ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিপিএ শর্ত শিথিল করে ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৫ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। বিশেষ করে কৃষিগুচ্ছে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৮ থাকলেই আবেদনের সুযোগ রাখা হয়েছে। আগে এ ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৮ দশমিক ৫ প্রয়োজন হতো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭ থাকতে হবে। পাশাপাশি দুটি পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৬ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৭৫ প্রয়োজন হবে। ‘সি’ ইউনিটে মোট জিপিএ ৬ দশমিক ৫ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

এ ছাড়া ‘ই’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫ দশমিক ৫ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।

এবার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্তে ভর্তির আবেদন করতে পারবেন। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত জিপিএর শর্ত পূরণ করতে না পারলে তাদের আবেদন বাতিল করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটিতে আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা। ‘ই’ ইউনিটের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। একই ওয়েবসাইটে ভর্তি কার্যক্রমের বিস্তারিত নির্দেশনাও পাওয়া যাবে।

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়

কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন নেওয়া হবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।

এ ছাড়া ২০২৫ সালে এসএসসি ও সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ‘ও’ ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি আসন রয়েছে।

এ ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।

কৃষিগুচ্ছে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আবেদন করার সময় প্রার্থীদের নয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় ইংরেজিতে ১০ নম্বর, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানে ১৫ নম্বর করে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ নম্বর করে বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

কৃষিগুচ্ছের ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জিপিএ শর্ত শিথিল করে ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল

আপডেট সময় ০৭:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৫ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। বিশেষ করে কৃষিগুচ্ছে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৮ থাকলেই আবেদনের সুযোগ রাখা হয়েছে। আগে এ ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৮ দশমিক ৫ প্রয়োজন হতো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন  এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে