ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। এ ছাড়া সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩৫১ জনের হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৫২৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, নতুন করে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৮ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। এ ছাড়া সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩৫১ জনের হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের