ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত হুয়াংকে সিইও পদে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেছেন, এসব মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণা আগেও দেওয়া হয়েছে। তবে এ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।’

আরও পড়ুন  যুদ্ধ-আতঙ্কে ভারত: ২৪৪ জেলায় ব্ল্যাকআউটসহ মহড়া চালানোর নির্দেশ

তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। তাঁদের আন্দোলন এ পর্যন্ত যৌক্তিক। তবে এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।

ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড়সংখ্যক ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করে হাফিজুর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় জনগণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেক নাশকতাকারীকে সাহসী নাগরিকেরা নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।

জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও কাছে নাশকতাসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করতে হবে। সবার সহযোগিতায় এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি

আপডেট সময় ০৩:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেছেন, এসব মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণা আগেও দেওয়া হয়েছে। তবে এ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।’

আরও পড়ুন  পাবনায় মহাসড়কে গাছ ফেলে ২০টিরও বেশি যানবাহন ডাকাতি, আতঙ্ক জনমনে