ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ছাত্রদলকে কড়া বার্তা: শিবির সভাপতির সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 398

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “বিশেষ অনুরোধ— ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না; আমরা এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছে মাথা নত করি।”

মঙ্গলবার রাত ১১টার দিকে সংগঠনের প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি— অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। কিন্তু তারা আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্টদের পরামর্শ মেনে চলছেন, যা আজ কুয়েটে ঘটেছে।”

আরও পড়ুন  জয়পুরহাটে বাড়ির সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জাহিদুল ইসলাম প্রশ্ন করেন, “আজকের ঘটনা এবং জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?” যদিও ছাত্রদল জানিয়েছে, হামলা তাদের ওপরেই হয়েছে।

তিনি বলেন, “আবারো বলছি, আমরা আপনাদের শত্রু নই। বিগত সময়ে আপনারা যে ত্যাগ করেছেন, তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা এখনও উলটোপথে হাঁটছেন। দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখুন।”

শিবির সভাপতি আরো বলেন, “যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিণতি দিয়েছে, আপনাদেরও একই পরিণতির সম্মুখীন হতে হবে।”

তিনি শুভবুদ্ধির উদয় কামনা করেন এবং সতর্ক করেন, “নতুবা সব ব্যর্থতা ও পরিণতির দায় নিজেদেরই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না; এই প্রজন্ম যথেষ্ট সচেতন।”

নিউজটি শেয়ার করুন

ছাত্রদলকে কড়া বার্তা: শিবির সভাপতির সতর্কতা

আপডেট সময় ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “বিশেষ অনুরোধ— ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না; আমরা এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছে মাথা নত করি।”

মঙ্গলবার রাত ১১টার দিকে সংগঠনের প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি— অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। কিন্তু তারা আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্টদের পরামর্শ মেনে চলছেন, যা আজ কুয়েটে ঘটেছে।”

আরও পড়ুন  ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার