ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জয়পুরহাটে বাড়ির সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 455

ছবি সংগৃহীত

জয়পুরহাট শহরে নিজ বাড়ির সামনেই ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রদলের এক শীর্ষ নেতা। বুধবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ইসলামনগর মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

আরও পড়ুন  ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী ছাত্রদলের

নিহতের নাম বিপ্লব আহমেদ (৩০)। তিনি ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিপ্লব নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ির কাছেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রদলের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, “বিপ্লব আমাদের সংগঠনের অন্যতম সক্রিয় ও সাহসী নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, “ছাত্রদল নেতা বিপ্লব হত্যার পেছনে কী কারণ রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এলাকায় মাদকবিরোধী অবস্থান ও পূর্ব বিরোধের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

পুলিশ ঘটনার পরপরই এলাকার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। নিহত বিপ্লবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে বাড়ির সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৫:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

জয়পুরহাট শহরে নিজ বাড়ির সামনেই ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রদলের এক শীর্ষ নেতা। বুধবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ইসলামনগর মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

আরও পড়ুন  ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলন আর নেই