ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ‘দস্যু রাষ্ট্রে’ রূপ নিয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি বুলুর ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মেধাবী উদ্যোক্তাদের কোটি টাকার সহায়তা দেবে সরকার শিক্ষা বোর্ডে অভিমুখে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ইরান ‘প্রস্তর যুগে ফিরে গেছে’ বলে দাবি ট্রাম্পের ট্রাফিকে এআই ক্যামেরার সঙ্গে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে বিজয় পাল প্রলয়ের (২১) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রদল: নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে যদি কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’

এছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিতপূর্ণ আরও কয়েকটি পোস্ট ছিল। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা পুলিশ নিশ্চিত করেনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬