ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 50

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার, ১ আগস্ট রাতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

আরও পড়ুন  সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে : আব্দুস সালাম

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ও দলীয় মনোনয়নের বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি

আপডেট সময় ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার, ১ আগস্ট রাতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

আরও পড়ুন  তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির আগাম স্বাগত মিছিল