ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে তুলে রিমান্ড চাইল ডিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 134

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে তুলে রিমান্ড চাইল ডিবি; সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য

গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুর ১টার পর কড়া নিরাপত্তায় তাঁকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের পক্ষ থেকে তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও পড়ুন  ইরানের স্পিকার গালিবাফের সঙ্গে বৈঠক স্পিকার হাফিজ উদ্দিনের

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

এই হামলায় মো. আশরাফুল (ফাহিম) নামে এক আন্দোলনকারী মাথায় ও শরীরে গুলিবিদ্ধ হন এবং চিকিৎসকদের মতে তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগী আশরাফুলের দায়ের করা এই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালতে দেওয়া আবেদনে ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শিরীন শারমিন চৌধুরী তাঁর নাম-ঠিকানা প্রকাশ করেছেন এবং এই মামলার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান এবং ঘটনার গভীর রহস্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের বিকল্প নেই। এছাড়া আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটানো বা চিরতরে আত্মগোপন করার সম্ভাবনা রয়েছে বলেও ডিবি আদালতকে অবহিত করেছে।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলাসহ মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আজ বিকেলে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরবেন এবং আসামিপক্ষ থেকে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করা হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে তুলে রিমান্ড চাইল ডিবি

আপডেট সময় ০৪:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে তুলে রিমান্ড চাইল ডিবি; সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য

গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুর ১টার পর কড়া নিরাপত্তায় তাঁকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের পক্ষ থেকে তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরও পড়ুন  অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি