শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 29
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৭ হাজার ৪৯৬ ভোট বেশি পেয়েছেন। তবে এ ফলাফল বেসরকারি।

























