ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল-জাহাঙ্গীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 50

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আগের কমিটি বিলুপ্তির এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থীও ছিলেন তিনি।

আরও পড়ুন  ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ৪ উদ্যোগ

অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেদিন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বিলুপ্ত ওই কমিটিতে আমিনুল হক আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল-জাহাঙ্গীর

আপডেট সময় ০১:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আগের কমিটি বিলুপ্তির এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থীও ছিলেন তিনি।

আরও পড়ুন  ঢাকা রাতারাতি বদলানো সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগের আহ্বান মির্জা ফখরুলের