ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শ্রমিকদের দাবি মেনে নিল মালিকপক্ষ, মজুরি বাড়ছে সাড়ে ৪ হাজার টাকা প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পাঁচ মাস পর পিএসএলে নতুন দায়িত্বে শন টেইট হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার হাসিনার বিমান, আ. লীগ নেতাদের সীমান্ত সফর নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, যা বলল নয়াদিল্লি পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি: প্রধানমন্ত্রী

ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির খোন্দকার আবু আশফাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4875

ছবি: সংগৃহীত

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট।

আরও পড়ুন  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালাস পেলেন খালেদা ও তারেক

এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে নবাবগঞ্জ উপজেলায় ১০৬টি এবং দোহার উপজেলায় ৭৮টি কেন্দ্র। দোহারে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭২০ জন এবং নবাবগঞ্জে ৩ লাখ ১৫ হাজার ৮৯৭ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন।

নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এবং দোহার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। এক পোস্টে তিনি আশা প্রকাশ করেন, জনগণের রায় অনুযায়ী নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত পরিবেশ গঠনে কাজ করবেন।

ফল প্রকাশের পর এলাকায় বিএনপি সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির খোন্দকার আবু আশফাক

আপডেট সময় ১২:৩৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট।

আরও পড়ুন  মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান