ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এতটা উৎসব মুখর হবে কেউ ভাবেনি: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4233

ছবি: সংগৃহীত

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ। ভোট এবার এতটা উৎসব মুখর হবে এটা কেউ ভাবেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মানুষের যে আগ্রহ, উচ্ছ্বাস সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

আরও পড়ুন  চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬  বছর লড়াই সংগ্রাম করেছি। এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।

এদিকে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এ নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

তিনি আরও লিখেছেন, আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এতটা উৎসব মুখর হবে কেউ ভাবেনি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ। ভোট এবার এতটা উৎসব মুখর হবে এটা কেউ ভাবেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মানুষের যে আগ্রহ, উচ্ছ্বাস সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

আরও পড়ুন  জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের