ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বৈঠক পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে মির্জা ফখরুলের বৈঠক, রাজনৈতিক কূটনীতি নিয়ে আলোচনা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে ইসলামী দলগুলোকে পাশে টানার কৌশল নিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রেখে দলটি তাদের রাজনৈতিক মিত্র বাড়ানোর চেষ্টা করছে।

সম্প্রতি চরমোনাই পীরের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। এবার চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক নতুন কৌশল এবং সম্ভাব্য জোট নিয়ে জল্পনা তৈরি করেছে। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিএনপির যুগপৎ আন্দোলনে অংশ নেয়নি, তবে আলাদাভাবে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং আন্দোলনের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমকর্মীদের এ বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

আপডেট সময় ১২:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বৈঠক পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল