শিরোনাম :
মহাখালীতে টোবাকো ভবনে আগুন
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 23
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।
























