ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

সাইবার সিকিউরিটি আইনকে যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সাইবার অপরাধের বিশ্বব্যাপী বিস্তার: জাতিসংঘের সতর্কতা

শামা ওবায়েদ বলেন, সাইবার বুলিং সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহারসহ সামাজিক অবক্ষয় রোধে সরকার একটি কার্যকর ও যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করবে।

তিনি বলেন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর দিক থেকে জনগণকে সুরক্ষা দিতে একটি সঠিক আইন প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে আইসিটি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করে তাদের মতামত নিয়ে আইন প্রণয়নের কাজ করবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

সাইবার আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

আপডেট সময় ০৩:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬