ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের ভেতর ও বাইরে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান মির্জা আব্বাস।

আরও পড়ুন  সুস্থতার পথে মির্জা আব্বাস

তিনি বলেন, বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকতে পারে। একইভাবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।”

তারেক রহমানের নেতৃত্ব ও সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছেন। তবে কিছু ব্যক্তির নেতিবাচক বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এসব ভালো উদ্যোগের সুফল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

দলের নেতা-কর্মীদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে নেতার সামনে এক ধরনের কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন। এ কারণে নেতা-কর্মীদের কর্মকাণ্ড এবং তাদের দেওয়া তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

মির্জা আব্বাস বলেন, তারেক রহমান উদার মানসিকতার হলেও সব পরিস্থিতিতে একইভাবে চলা সম্ভব নয়। দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীকে নিজের নিরাপত্তা এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস

আপডেট সময় ০১:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের ভেতর ও বাইরে সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান মির্জা আব্বাস।

আরও পড়ুন  বিএনপির ভাইস চেয়ারম্যান: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে