ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে যেকোনো দলের বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠক করেন।

আরও পড়ুন  জাতীয় নয়, স্থানীয় নির্বাচন আগে চাই: সরব ভূমিহীন আন্দোলন

আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। কারণ স্থানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে হচ্ছে না।

তিনি বলেন, আইন অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা রয়েছে, তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

মীর শাহে আলম আরও জানান, স্থানীয় পর্যায়ে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট উপজেলা বিএনপি একটি ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণ করতে পারে। দলটির কেন্দ্রীয় নেতৃত্বও স্থানীয় পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করতে নির্দেশনা দিয়েছে।

তবে সরকার কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।

তিনি বলেন, বৈধ প্রার্থীরা যাতে নিরাপদে নির্বাচনী প্রচার চালাতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনে যেকোনো দলের বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন

আপডেট সময় ০১:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬