ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 1753

ছবি সংগৃহীত

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ মঙ্গলবার দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি বৈঠকে যোগ দিয়েছেন। দুপুর ১টার দিকে তিনি গুলশান কার্যালয়ে পৌঁছান। বৈঠকে তার সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মদ-সিগারেটের কর বাড়ানোয় বিরোধীদের নাখোশ: প্রধানমন্ত্রী

উল্লেখ্য, মরহুমা খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ২৩ নভেম্বর থেকে শেষবারের মতো এ হাসপাতালে ভর্তি ছিলেন। সকলের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান

আপডেট সময় ০২:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ মঙ্গলবার দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি বৈঠকে যোগ দিয়েছেন। দুপুর ১টার দিকে তিনি গুলশান কার্যালয়ে পৌঁছান। বৈঠকে তার সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ‘নির্বাচনের নামে ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, স্থানীয় নির্বাচনের কোনো ফাঁদে বিএনপি পা দেবে না’: তারেক রহমান