ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ন্যূনতম সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন- বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 478

ছবি: সংগৃহীত

সাত বছর পর বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর পাশাপাশি দলকে ঐকবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

আরও পড়ুন  আজ উত্তরবঙ্গের কোন ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়া বলেন, “দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ”

আগামী নির্বাচনে নেতাকর্মীদের ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে এই চক্রান্ত ব্যার্থ করে দিতে আহ্বান জানান।

দেশবাসীকে প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

বর্তমানে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসারত আছেন।

নিউজটি শেয়ার করুন

ন্যূনতম সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন- বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া

আপডেট সময় ০২:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সাত বছর পর বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর পাশাপাশি দলকে ঐকবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

আরও পড়ুন  দুই পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা