ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, নেই কোনো ঘাটতি: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি সংগৃহীত

১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের এক বড় অর্জন এবং দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় আয়োজিত ‘জেসিআই কার্নিভাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, বিপুল জনগোষ্ঠী এবং খনিজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ফ্যাসিবাদের পতন ও তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ দেশ গড়ার দায়িত্ব দেশবাসীর উল্লেখ করে তিনি পরনির্ভরশীল না হওয়ার তাগিদ দেন।

আরও পড়ুন  ঢাকা আর বাসযোগ্য মনে হয় না - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের সার্বিক উন্নয়নের ধারা ত্বরান্বিত হয়েছে। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সবাইকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব ও অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে বা হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে জেসিআই-এর সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, নেই কোনো ঘাটতি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের এক বড় অর্জন এবং দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় আয়োজিত ‘জেসিআই কার্নিভাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, বিপুল জনগোষ্ঠী এবং খনিজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ফ্যাসিবাদের পতন ও তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ দেশ গড়ার দায়িত্ব দেশবাসীর উল্লেখ করে তিনি পরনির্ভরশীল না হওয়ার তাগিদ দেন।

আরও পড়ুন  উৎপাদন ও বিনিয়োগবান্ধব ‘সৃজনশীল’ বাজেট: মির্জা ফখরুল