ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 312

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরতে যাচ্ছেন। এ জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সূত্র জানায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারভিত্তিক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে চিঠি পাঠান।

আরও পড়ুন  দুপুরে রাজশাহীতে তারেক রহমান, জনসভা ঘিরে উত্তাল রাজনীতি

চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের পরামর্শে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালেদা জিয়া এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও চিঠিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি হন খালেদা জিয়া। পরবর্তীতে করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে আনুষ্ঠানিকভাবে মুক্তি পান তিনি। একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায় বাতিল করে দেন।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাকে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে এবারের ঈদ উদ্‌যাপন করেন তিনি। এর আগে টানা চারটি ঈদ কারাগারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে।

বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় থেকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরতে যাচ্ছেন। এ জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সূত্র জানায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারভিত্তিক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে চিঠি পাঠান।

আরও পড়ুন  কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ