ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সিনহা স্মৃতিফলকের উদ্বোধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 360

ছবি সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন। এই স্মৃতিফলক মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মরণে স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতকল্পে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

২০২০ সালের ৩১ জুলাই মধ্য রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন নিরস্ত্র মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। তিনি ১৯৮৪ সালের ২৬ জুলাই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ছিলেন।
মেজর (অব.) সিনহা ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে ৫১তম বিএমএ লং কোর্সে যোগদান করেন এবং ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ, বিচক্ষণ এবং উদ্ভাবনশীল সেনা অফিসার ছিলেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সদস্য ছিলেন। ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

উদ্বোধনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মেজর সিনহার মা ও বোন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সিনহা স্মৃতিফলকের উদ্বোধন

আপডেট সময় ০২:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন। এই স্মৃতিফলক মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মরণে স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতকল্পে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

২০২০ সালের ৩১ জুলাই মধ্য রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন নিরস্ত্র মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। তিনি ১৯৮৪ সালের ২৬ জুলাই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ছিলেন।
মেজর (অব.) সিনহা ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে ৫১তম বিএমএ লং কোর্সে যোগদান করেন এবং ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ, বিচক্ষণ এবং উদ্ভাবনশীল সেনা অফিসার ছিলেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সদস্য ছিলেন। ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  শুক্রবার রাতে ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী