ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সংসদীয় কৃষি কমিটির সভাপতি হলেন গয়েশ্বর চন্দ্র রায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 67

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী।

আরও পড়ুন  ঋণখেলাপি ইস্যুতে মান্নার রিট বাতিল, নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় এখন কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দেবেন।

নিউজটি শেয়ার করুন

সংসদীয় কৃষি কমিটির সভাপতি হলেন গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ১২:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী।

আরও পড়ুন  ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি