ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাহাবুর রহমান (২৫) ও হাসমত আলী শেখ (৭১)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারের উত্তর পাশে বাটিকামারী ব্রিজসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ১৪ কেজি অবৈধ গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার ও জব্দ করা হয়।

আরও পড়ুন  আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারি আটক

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুকসুদপুরে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬