ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

মেগা প্রকল্প উদ্বোধন করতে সিলেটে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 334

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ব্যক্তিগত ও দাপ্তরিক সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সরকারপ্রধান ও সিলেটের জামাইকে বরণ করতে পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে তার।

আরও পড়ুন  মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন। উল্লেখ্য, এই খালটি ১৯৭৮ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, যা পুনর্খননের মাধ্যমে নতুন রূপ পেতে যাচ্ছে।

কর্মসূচির পরবর্তী অংশে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় দলীয় এক সভায় অংশগ্রহণের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সিলেট মহানগরীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আলোকসজ্জা, রাস্তা মেরামত এবং সরকারি ভবনগুলোর সৌন্দর্যবর্ধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনের সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ভেন্যু অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি বিশেষ ইউনিটগুলো মাঠে সক্রিয় রয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট ও অনুষ্ঠানস্থলের ৫০০ মিটার পরিধিতে ড্রোনসহ সব ধরনের উড্ডয়ন যান নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মেগা প্রকল্প উদ্বোধন করতে সিলেটে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ব্যক্তিগত ও দাপ্তরিক সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সরকারপ্রধান ও সিলেটের জামাইকে বরণ করতে পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে তার।

আরও পড়ুন  দেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী