ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শুক্রবার রাতে ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 199

ছবি সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করবে বছরের প্রথম হজ ফ্লাইট। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই হজ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এবারের হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয়েছে। সৌদি আরবে গিয়ে সব ধরনের সেবা প্রাপ্তি ও ডিজিটাল আইডেন্টিফিকেশনের জন্য প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন  সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

বেসরকারি ব্যবস্থাপনা যারা যাচ্ছেন, তারা দেশ থেকেই কার্ডটি সংগ্রহ করতে পারছেন। সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে নিজ নিজ হোটেলের লবি থেকে এই কার্ড সংগ্রহ করবেন।

চলতি বছর হজযাত্রীদের জন্য যাতায়াত খরচে কিছুটা স্বস্তির খবর মিলেছে। গত বছরের তুলনায় বিমান ভাড়ায় এবার ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা সাধারণ হজযাত্রীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে।

আশকোনো হজ ক্যাম্পে ইতিমধ্যে যাত্রীদের আনাগোনা শুরু হয়েছে। প্রথম ফ্লাইটের যাত্রীদের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠুভাবে হজ পালনে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

শুক্রবার রাতে ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করবে বছরের প্রথম হজ ফ্লাইট। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই হজ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এবারের হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয়েছে। সৌদি আরবে গিয়ে সব ধরনের সেবা প্রাপ্তি ও ডিজিটাল আইডেন্টিফিকেশনের জন্য প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন  ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী