ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে একটি সংঘবদ্ধ চক্র।

রবিবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সংবাদকক্ষ থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ বিষয়ে জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মচারী বা কর্মকর্তা পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও নিজেদের প্রোফাইলে বা বার্তায় ব্যবহার করছে তারা।

আরও পড়ুন  ৬ বছর বয়স থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা

অনলাইনের এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

আপডেট সময় ১১:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬