ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নাশকতায় অর্থায়নের অভিযোগে স্বপন ভট্টাচার্য গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ডিবির গুলশান বিভাগ তাঁকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নাশকতায় অর্থায়নের অভিযোগে স্বপন ভট্টাচার্য গ্রেফতার

আপডেট সময় ১০:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬