ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাপান সফর। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করাই সফরের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ০৩:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  লন্ডন থেকে সিলেট হয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া, উচ্ছ্বাসে নেতাকর্মীরা