ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তেজগাঁওয়ের সাত রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি লকডাউন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অবরুদ্ধ উপাচার্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক দুই ডিএফসির তালিকায় বাংলাদেশের নাম, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট রোধে দ্রুত আইন করবে সরকার রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

অভিন্ন নদীর পানি আটকে রাখার চক্রান্ত চলছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

৫৪টি অভিন্ন নদীর পানি একের পর এক আটকে রেখে বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি)-এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনালের (টিএসআই) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন  অপরাধীদের রাজনৈতিক পরিচয়ে ছাড় নয়: চিফ হুইপ

রিজভী বলেন, তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে, আর টিপাইমুখ বাঁধ নিয়েও চক্রান্ত চলছে। কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, তবে বাংলাদেশকে ন্যায্য হিস্যা দিতে হবে। ৫৫-৫৬ বছর ধরে অনেক আলাপ-আলোচনা হলেও তাতে কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখন পানির ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।

১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির সমালোচনা করে রিজভী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। কিন্তু ৯৬-এর চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দিয়ে একটি ‘ফাঁকিবাজির চুক্তি’ করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন। বর্তমানে গঙ্গার প্রবাহ সরে যাওয়ায় পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে বলে উল্লেখ করেন রিজভী।

মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নিউজটি শেয়ার করুন

অভিন্ন নদীর পানি আটকে রাখার চক্রান্ত চলছে: রিজভী

আপডেট সময় ০৭:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬