ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে অপতথ্য ছড়ানো হচ্ছে: বিমানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবার মান নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে।

আরও পড়ুন  'বাংলাদেশ হবে আন্তর্জাতিক মানের আঞ্চলিক এভিয়েশন হাব'

তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, যারা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে।

বিমানমন্ত্রী আরও বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে অপতথ্য ছড়ানো হচ্ছে: বিমানমন্ত্রী

আপডেট সময় ০১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবার মান নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে।

আরও পড়ুন  প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল