ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সংরক্ষিত নারী আসন যে দলের বরাদ্দ তারই থাকবে: ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 49

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটি বিএনপি জোটেরই থাকছে। আইন অনুযায়ী, আসনটি শূন্য ঘোষণার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করা হবে। এ জন্য প্রয়োজনীয় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন  ইসির জন্য প্রস্তাবিত বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দ

তিনি জানান, নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

আসনটির বরাদ্দ নিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে সংরক্ষিত আসনটি বরাদ্দ ছিল, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটই আসনটি পাবে। সে অনুযায়ী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনটি বিএনপি জোটের জন্যই নির্ধারিত থাকবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপনির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি জোটের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। ফলে আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী নতুন সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংরক্ষিত নারী আসন বণ্টনের হিসাব অনুযায়ী, বর্তমান সংসদে বিএনপি ও তাদের মিত্ররা ৩৬টি আসন পেয়েছে। জামায়াতের জোট পেয়েছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে একটি আসন।

সংরক্ষিত নারী আসন নির্বাচন আইনের ১৬ ধারায় বলা হয়েছে, কোনো সংরক্ষিত নারী আসন শূন্য হলে যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে আসনটি বণ্টন করা হয়েছিল, সেই দল বা জোটের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই শূন্য আসন পূরণ করতে হবে।

এ বিধান অনুযায়ী, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটির জন্য বিএনপি জোটই প্রার্থী মনোনয়ন দেবে। নির্বাচন কমিশনের পরবর্তী তফসিল ঘোষণার মধ্য দিয়ে আসনটি পূরণের প্রক্রিয়া এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত নারী আসন যে দলের বরাদ্দ তারই থাকবে: ইসি

আপডেট সময় ১০:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটি বিএনপি জোটেরই থাকছে। আইন অনুযায়ী, আসনটি শূন্য ঘোষণার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করা হবে। এ জন্য প্রয়োজনীয় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন  আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: তাসনিম জারা