ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মিষ্টির পদত্যাগপত্র জমা, আজ থেকেই কার্যকর: স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 56

ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার এ তথ্য জানান।

আরও পড়ুন  গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ তাঁর কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর আসন শূন্য হয়েছে।

স্পিকার বলেন, আসন শূন্য হওয়ার বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট হয়ে আসার পর বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানো হবে। পদত্যাগ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

পরে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এর পরই তাঁর আসন শূন্য হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে আসনটি শূন্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মিষ্টির পদত্যাগপত্র জমা, আজ থেকেই কার্যকর: স্পিকার

আপডেট সময় ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার এ তথ্য জানান।

আরও পড়ুন  বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার মেজর (অব.) হাফিজ