ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ হেফাজতে ২ ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১ “আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন মানবিক সহায়তা কর্মী ও প্রত্যক্ষদর্শী।

সোমবার এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে টাইগ্রের শেরারো এলাকায় বাস্তুচ্যুতদের ওই শিবিরে হামলা চালানো হয়। এতে এক শিশুসহ আটজন নিহত হন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে এক মা, তার চার সন্তান ও এক নাতি রয়েছেন। এ ছাড়া হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।

আরও পড়ুন  মণিপুরে আসাম রাইফেলসের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত

মানবিক সহায়তা কর্মীও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

তবে ড্রোন হামলাটি কারা চালিয়েছে বা কেন বাস্তুচ্যুত মানুষের ওই শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ৮

আপডেট সময় ০৫:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন মানবিক সহায়তা কর্মী ও প্রত্যক্ষদর্শী।

সোমবার এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে টাইগ্রের শেরারো এলাকায় বাস্তুচ্যুতদের ওই শিবিরে হামলা চালানো হয়। এতে এক শিশুসহ আটজন নিহত হন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে এক মা, তার চার সন্তান ও এক নাতি রয়েছেন। এ ছাড়া হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় মা ও শিশুসহ নিহত ৬৫, জাবালিয়ায় চূড়ান্ত উচ্ছেদ অভিযান