ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে আপিল করা হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে এই আপিল করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই মামলার দুটি চার্জে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন  আশুলিয়ায় মৃতদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক। ইনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

এ মামলায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

আপডেট সময় ০৩:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬